ঢাকা , শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কনকাপৈত ইউনিয়নবাসীর পক্ষ থেকে বিরোধীদলীয় উপনেতাকে ফুলেল শুভেচ্ছা Logo স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তকরণে বিলম্বের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন Logo দেশের গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় শীতার্তদের পাশে ছাত্রদল Logo সহকারী অধ্যাপক ডা:ফয়সল আমিন আহমেদ: আধুনিক অর্থোপেডিক ও স্পাইন চিকিৎসায় এক উজ্জ্বল নাম Logo কুমিল্লা চৌদ্দগ্রাম কনকাপৈত ইউনিয়ন সাজানপুরে ডাবল এলইডি টিভি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন Logo চৌদ্দগ্রামে “ভার্ড কামাল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠা হলে দূর হবে বেকারত্ব Logo চৌদ্দগ্রামে বিজিবি’র অভিযানে গাঁজা সহ চিহিৃত মাদক কারবারি আটক Logo চৌদ্দগ্রামে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে জনমত সৃষ্টিতে জামায়াতের যুব ম্যারাথন Logo ঢাকায় তোপখানা রোডে হক সার্জিক্যালের ২য় শোরুমের জাঁকজমকপূর্ণ উদ্বোধন Logo চৌদ্দগ্রাম বাজারে মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদে প্রশাসনের অভিযান

চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নে বিএনপির বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিজয় র‍্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে ইউনিয়নের চৌমুহনী বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি বিএনপি অফিসের সামনে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্লোগান দেন। র‍্যালি ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

৪নং শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দিন ফরায়েজি লাট্টু। প্রধান বক্তা ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক হাজী মজিবুর রহমান। বিশেষ বক্তা ছিলেন শ্রীপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি একে শাহজাদ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক আলী আহম্মদ, চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: নুরু ন্নবী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক মারুফ, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেন, শ্রীপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক নবীন হাজারী, শ্রীপুর ইউনিয়ন যুবদল নেতা এনামুক হক, শ্রীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি মো: সেলিম মিয়া, শ্রীপুর ইউনিয়ন তাঁতীদলের সভাপতি তৌহিদুল ইসলাম,

শ্রীপুর ইউনিয়ন মৎস্যজীবীদলের সভাপতি মো: খোকন, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শফিউল বাসার।

আলোচনা সভায় বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি ঐক্যবদ্ধ। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন তারা। একই সঙ্গে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান বক্তারা।

শ্রীপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

র‍্যালি ও আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

কনকাপৈত ইউনিয়নবাসীর পক্ষ থেকে বিরোধীদলীয় উপনেতাকে ফুলেল শুভেচ্ছা

চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নে বিএনপির বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

আপডেট সময় ০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫