ঢাকা , শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কনকাপৈত ইউনিয়নবাসীর পক্ষ থেকে বিরোধীদলীয় উপনেতাকে ফুলেল শুভেচ্ছা Logo স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তকরণে বিলম্বের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন Logo দেশের গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় শীতার্তদের পাশে ছাত্রদল Logo সহকারী অধ্যাপক ডা:ফয়সল আমিন আহমেদ: আধুনিক অর্থোপেডিক ও স্পাইন চিকিৎসায় এক উজ্জ্বল নাম Logo কুমিল্লা চৌদ্দগ্রাম কনকাপৈত ইউনিয়ন সাজানপুরে ডাবল এলইডি টিভি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন Logo চৌদ্দগ্রামে “ভার্ড কামাল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠা হলে দূর হবে বেকারত্ব Logo চৌদ্দগ্রামে বিজিবি’র অভিযানে গাঁজা সহ চিহিৃত মাদক কারবারি আটক Logo চৌদ্দগ্রামে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে জনমত সৃষ্টিতে জামায়াতের যুব ম্যারাথন Logo ঢাকায় তোপখানা রোডে হক সার্জিক্যালের ২য় শোরুমের জাঁকজমকপূর্ণ উদ্বোধন Logo চৌদ্দগ্রাম বাজারে মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদে প্রশাসনের অভিযান

কনকাপৈত ইউনিয়নবাসীর পক্ষ থেকে বিরোধীদলীয় উপনেতাকে ফুলেল শুভেচ্ছা

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়ন বাসীর পক্ষ থেকে জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের-কে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সাবেক সফল চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার।

এ সময় সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, চৌদ্দগ্রাম তাঁর জন্মস্থান এবং তিনি সারা বাংলাদেশেরই একজন নেতা। তিনি বলেন, “আমি আমার চৌদ্দগ্রামের জনগণকে সঙ্গে নিয়ে একসাথে কাজ করতে চাই। উন্নয়নের ক্ষেত্রে কোনো দ্বিধা-দ্বন্দ্ব থাকবে না। আমরা সবাই মিলে চৌদ্দগ্রামকে সাজাব।”

তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও ভোটেই তিনি সংসদ সদস্য হয়েছেন এবং এজন্য তিনি তাদের প্রতি কৃতজ্ঞ। তিনি সংসদে এলাকার মানুষের দুঃখ-দুর্দশা তুলে ধরার অঙ্গীকার করেন এবং জানান, চৌদ্দগ্রামকে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও মাদকমুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

অপরদিকে ইকবাল হোসেন মজুমদার বলেন, কনকাপৈত ইউনিয়নবাসীর প্রত্যাশা থেকেই তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, “তাহের ভাই শুধু আমাদের নয়, সারা বাংলাদেশের নেতা। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।”

স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে শুভেচ্ছা বিনিময়ের এ আয়োজনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

কনকাপৈত ইউনিয়নবাসীর পক্ষ থেকে বিরোধীদলীয় উপনেতাকে ফুলেল শুভেচ্ছা

কনকাপৈত ইউনিয়নবাসীর পক্ষ থেকে বিরোধীদলীয় উপনেতাকে ফুলেল শুভেচ্ছা

আপডেট সময় ১২ ঘন্টা আগে