ঢাকা , শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কনকাপৈত ইউনিয়নবাসীর পক্ষ থেকে বিরোধীদলীয় উপনেতাকে ফুলেল শুভেচ্ছা Logo স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তকরণে বিলম্বের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন Logo দেশের গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় শীতার্তদের পাশে ছাত্রদল Logo সহকারী অধ্যাপক ডা:ফয়সল আমিন আহমেদ: আধুনিক অর্থোপেডিক ও স্পাইন চিকিৎসায় এক উজ্জ্বল নাম Logo কুমিল্লা চৌদ্দগ্রাম কনকাপৈত ইউনিয়ন সাজানপুরে ডাবল এলইডি টিভি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন Logo চৌদ্দগ্রামে “ভার্ড কামাল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠা হলে দূর হবে বেকারত্ব Logo চৌদ্দগ্রামে বিজিবি’র অভিযানে গাঁজা সহ চিহিৃত মাদক কারবারি আটক Logo চৌদ্দগ্রামে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে জনমত সৃষ্টিতে জামায়াতের যুব ম্যারাথন Logo ঢাকায় তোপখানা রোডে হক সার্জিক্যালের ২য় শোরুমের জাঁকজমকপূর্ণ উদ্বোধন Logo চৌদ্দগ্রাম বাজারে মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদে প্রশাসনের অভিযান

চৌদ্দগ্রাম বাজারে মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদে প্রশাসনের অভিযান

কুমিল্লার চৌদ্দগ্রামে মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা ও ফুটপাত দখল করে বসা অবৈধ দোকানপাট উচ্ছেদে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাফকাত আলীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চৌদ্দগ্রাম থানা পুলিশ, মিয়াবাজার হাইওয়ে পুলিশ এর পৃথক দু’টি টিম সহ চৌদ্দগ্রাম পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সার্বিক সহযোগিতা করেন।

জানা গেছে, মহাসড়কের পাশে অবৈধভাবে বসা বিভিন্ন দোকানপাট ও ফুটপাতের উপর অবৈধ স্থাপনা সরিয়ে নিয়ে গত এক সপ্তাহ ধরে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গণসচেতনতামূলক মাইকিং সহ বিভিন্ন প্রচারণা করে আসছে। প্রচারণা ও উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী গত বুধবার এর মধ্যে সকল অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার কথা থাকলেও অবৈধ দখলদাররা তা না করে বরং বৃহস্পতিবার সকালেও নিজ নিজ ব্যবসা পরিচালনা করে আসছিলো। এছাড়াও মহাসড়কের পাশের বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা ফুটপাতের উপর অবৈধভাবে নির্মিত বিভিন্ন স্থাপনা না সরিয়ে বরং সেখানে দোকানের মালামাল রেখে নিজ নিজ ব্যবসা পরিচালনা অব্যাহত রাখে। পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বাজারের যানজট নিরসন ও শৃঙ্খলা রক্ষার্থে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। এ সময় বুলডোজার দিয়ে মহাসড়কের পাশের সকল অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। অবৈধভাবে বসা সকল ব্যবসা প্রতিষ্ঠানের চৌকি সহ মালামাল জব্দ এবং অবৈধ সকল দোকানপাট উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন পর এমন অভিযান পরিচালনা করায় উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ভুক্তভোগি পথচারী, চৌদ্দগ্রাম বাজারের ব্যবসায়ীরা সহ স্থানীয় সচেতন মহল।

এদিকে অভিযানকালে চৌদ্দগ্রাম বাজারে অবৈধ পার্কিং করে কৃত্রিম যানজট সৃষ্টি সহ সড়ক আইন ভঙ্গের দায়ে কুমিল্লা-ফেনী রুটের যাত্রীবাহী একটি যমুনা বাস (চট্ট মেট্রো-জ-১৪-১০৮৭) এর চালক মো. জালালকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও এদিন একটি ভেটেরিনারী ঔষধ দোকানে বোতলজাত তরল গরুর দুধের সাথে গুরুর মাংসের চর্বি সংরক্ষণের দায়ে বাজারের এক ব্যবসায়ী মোটা অংকের জরিমানা করা হয়। মহাসড়কের যানজট নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাফকাত আলী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

কনকাপৈত ইউনিয়নবাসীর পক্ষ থেকে বিরোধীদলীয় উপনেতাকে ফুলেল শুভেচ্ছা

চৌদ্দগ্রাম বাজারে মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদে প্রশাসনের অভিযান

আপডেট সময় ১২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬