কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিজয় র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে ইউনিয়নের চৌমুহনী বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি বিএনপি অফিসের সামনে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্লোগান দেন। র্যালি ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
৪নং শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দিন ফরায়েজি লাট্টু। প্রধান বক্তা ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক হাজী মজিবুর রহমান। বিশেষ বক্তা ছিলেন শ্রীপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি একে শাহজাদ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক আলী আহম্মদ, চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: নুরু ন্নবী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক মারুফ, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেন, শ্রীপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক নবীন হাজারী, শ্রীপুর ইউনিয়ন যুবদল নেতা এনামুক হক, শ্রীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি মো: সেলিম মিয়া, শ্রীপুর ইউনিয়ন তাঁতীদলের সভাপতি তৌহিদুল ইসলাম,
শ্রীপুর ইউনিয়ন মৎস্যজীবীদলের সভাপতি মো: খোকন, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শফিউল বাসার।
আলোচনা সভায় বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি ঐক্যবদ্ধ। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন তারা। একই সঙ্গে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান বক্তারা।
শ্রীপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
র্যালি ও আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

মনোয়ার হোসেন কুমিল্লা 













