ঢাকা , শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কনকাপৈত ইউনিয়নবাসীর পক্ষ থেকে বিরোধীদলীয় উপনেতাকে ফুলেল শুভেচ্ছা Logo স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তকরণে বিলম্বের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন Logo দেশের গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় শীতার্তদের পাশে ছাত্রদল Logo সহকারী অধ্যাপক ডা:ফয়সল আমিন আহমেদ: আধুনিক অর্থোপেডিক ও স্পাইন চিকিৎসায় এক উজ্জ্বল নাম Logo কুমিল্লা চৌদ্দগ্রাম কনকাপৈত ইউনিয়ন সাজানপুরে ডাবল এলইডি টিভি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন Logo চৌদ্দগ্রামে “ভার্ড কামাল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠা হলে দূর হবে বেকারত্ব Logo চৌদ্দগ্রামে বিজিবি’র অভিযানে গাঁজা সহ চিহিৃত মাদক কারবারি আটক Logo চৌদ্দগ্রামে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে জনমত সৃষ্টিতে জামায়াতের যুব ম্যারাথন Logo ঢাকায় তোপখানা রোডে হক সার্জিক্যালের ২য় শোরুমের জাঁকজমকপূর্ণ উদ্বোধন Logo চৌদ্দগ্রাম বাজারে মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদে প্রশাসনের অভিযান

আমি আবেগে পড়ে মনোনয়ন পত্র কিনেছি, আমার ভুল হয়েছে: সাবেক মেয়র সাক্কু

কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেছেন, বিভিন্ন ভাবে শুনছি ইয়াছিন ভাইয়ের সমর্থকরা বলছেন তারা আজ নমিনেশন আনছেন, কাল নমিনেশন আনছেন, এসব দেখে আমি আর সহ্য করতে না পেরে আবেগে পড়ে মনোনয়নপত্র কিনেছি। তবে, এই মনোনয়ন পত্র কেনাটা আমার ভুল হয়েছে। আমি এই মনোনয়নপত্র জমা দিবো না এবং ইলেকশনও করবো না। তবে, দল যদি ইয়াছিন সাহেবকে মনোনয়ন দেয়, তাহলে আমিও ইলেকশন করমু।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে নিজ বাসভবনে এক জরুরী সংবাদ সম্মেলন ডেকে এমন ঘোষণা দেন বিএনপি থেকে বহিষ্কৃত এই নেতা।

মনিরুল হক সাক্কু সংবাদ সম্মেলনে আরও বলেছেন, ইয়াছিন সাহেব সবসময় আমার কার্যক্রকে বাধা দিয়েছে৷ সবসময় তিনি আমার বিপরীতে ছিলেন। তাই হাজী ইয়াছিন সাহেবকে নমিনেশন দিলে আমি স্বতন্ত্র থেকে হলেও নির্বাচন করবো। হাজী ইয়াছিন সাহেব ছাড়া আর যাকেই নমিনেশন দিক, আমি তার পক্ষে কাজ করবো৷ তাই আমি বিএনপির মহাসচিব সাহেব কে বলেছিলাম ভাই আমাকে যদি দেন তবে দিতে পারেন। আর যদি না দেন, তাহলে আমার দৃষ্টিতে মনিরুল হক চৌধুরী সাহেবকে দিলে ভাল হবে৷ আমি ওনাকে আরও বলেছি যদি আমার কথা রাখেন তাহলে আমি যেভাবে ইলেকশন করতাম, সেভাবেই ওনাকে করিয়ে বিজয় নিয়ে আসবো। তাই, দলের মহাসচিব আমার কথা রেখেছেন। মনির ভাই মনোনয়ন পেলেন, আর আমি শুরু থেকেই ওনার সঙ্গে কাজ করছি।

মনোনয়নপত্র নেওয়া প্রসঙ্গে মনিরুল হক সাক্কু বলেন, আমি দেখলাম যে ইয়াছিন ভাই বিভিন্ন জায়গায় গণসংযোগে গিয়ে নিজে মালা পড়ছেন, আবার মানুষকে মালা পড়িয়ে দিচ্ছেন, এমন একটি উদ্ভট পরিস্থিতি তৈরী করেছেন। এছাড়া, একবার ১২ তারিখ, একবার ১৬ তারিখ আবার ১৮ তারিখ এসব বলে বিভ্রতকর পরিস্থিতি তৈরী করছেন। আমি আমার রাগ উঠে যাওয়ায় আমি নমিনেশন পেপার কিনেছি। তবে, এটা কেনার পর আমি বুঝতে পারছি নমিনেশন পেপার কেনাটা আমার ভুল হয়েছে।

এসময়, সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের বহিষ্কারাদেশ আদেশ প্রত্যাহার ইস্যু নিয়ে সাক্কু বলেন, আমি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব এবং চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কাছে বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে চিঠি দিয়েছিলাম। তখন আমি মহাসচিব সাহেবকে বলেছিলাম আপনার দল তো ক্ষমতায় নেই, আপনি আমাকে মেয়র বানিয়ে দিতে পারবেন। দল যখন ক্ষমতায় আসে তখন দেখা যাবে। এই দুইটা কথা বলে আমি আইসা পড়ছি। আমি আর কোনো চিঠি দিবো না এটার জন্য।

উল্লেখ্য, ২০২২ সালের ১৯ মে দলীয় শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে মনিরুল হক সাক্কুকে আজীবন বহিষ্কার করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

কনকাপৈত ইউনিয়নবাসীর পক্ষ থেকে বিরোধীদলীয় উপনেতাকে ফুলেল শুভেচ্ছা

আমি আবেগে পড়ে মনোনয়ন পত্র কিনেছি, আমার ভুল হয়েছে: সাবেক মেয়র সাক্কু

আপডেট সময় ০৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫