ঢাকা , শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কনকাপৈত ইউনিয়নবাসীর পক্ষ থেকে বিরোধীদলীয় উপনেতাকে ফুলেল শুভেচ্ছা Logo স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তকরণে বিলম্বের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন Logo দেশের গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় শীতার্তদের পাশে ছাত্রদল Logo সহকারী অধ্যাপক ডা:ফয়সল আমিন আহমেদ: আধুনিক অর্থোপেডিক ও স্পাইন চিকিৎসায় এক উজ্জ্বল নাম Logo কুমিল্লা চৌদ্দগ্রাম কনকাপৈত ইউনিয়ন সাজানপুরে ডাবল এলইডি টিভি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন Logo চৌদ্দগ্রামে “ভার্ড কামাল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠা হলে দূর হবে বেকারত্ব Logo চৌদ্দগ্রামে বিজিবি’র অভিযানে গাঁজা সহ চিহিৃত মাদক কারবারি আটক Logo চৌদ্দগ্রামে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে জনমত সৃষ্টিতে জামায়াতের যুব ম্যারাথন Logo ঢাকায় তোপখানা রোডে হক সার্জিক্যালের ২য় শোরুমের জাঁকজমকপূর্ণ উদ্বোধন Logo চৌদ্দগ্রাম বাজারে মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদে প্রশাসনের অভিযান

চবি থেকে স্নাতকে (সম্মান) সুমাইয়া বিনতে নূরের কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন

কুমিল্লার চৌদ্দগ্রামের কৃতিশিক্ষার্থী মোসা: সুমাইয়া বিনতে নূর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রো-বায়োলজি বিভাগ থেকে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে। ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রো-বায়োলজি বিভাগ থেকে স্নাতক (সম্মান) ফাইনাল পরীক্ষায় সিজিপিএ ৩.৯৫ (আউট অব ৪.০০) পেয়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছে। তার এ কৃতিত্বপূর্ণ ফলাফলে পরিবার সহ আত্মীয়-স্বজন ও এলাকাবাসী বেশ আনন্দিত ও গর্বিত। সে উপজেলার কনকাপৈত ইউনিয়নের মরকটা গ্রামের কৃতিসন্তান, তারাশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুরুল ইসলাম মজুমদার ও মরকটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোসা: রোকেয়া আক্তার দম্পতির বড় মেয়ে।

সেরা ফলাফলের জন্য মহান আল্লাহ তা’য়ালার নিকট অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে সুমাইয়া বিনতে নূর বলেন, আমার এ ফলাফলের জন্য আমি আমার পিতা-মাতা ও চবি’র মাইক্রো-বায়োলজি ডিপার্টমেন্টের শিক্ষকদের নিকট আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এতে তাদের অবদান অনস্বীকার্য। পরিশ্রম ও অধ্যাবসায়ের মাধ্যমে কৃতিত্বপূর্ণ এ ফলাফল অর্জনে আমি অত্যন্ত খুশি। আমি সকলের কাছে দোয়া চাই, যাতে কর্মজীবনেও দেশের একজন সুযোগ্য কর্ণধার হিসেবে দেশ মাতৃকার কল্যাণে অগ্রণী ভূমিকা রাখতে পারি।

উল্লেখ্য, সুমাইয়া বিনতে নূর ইতিপূর্বে তার একাডেমিক ক্যারিয়ারের বিভিন্ন স্তরে ভালো ফলাফলের মাধ্যমে কৃতিত্ব অর্জনের পাশাপাশি মা-বাবার মুখ উজ্জ্বল করেছেন। সুমাইয়া তার শিক্ষা জীবনের শুরুর দিকে তারাশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণিতে ও মাধ্যমিকে করপাটি হাজী মনির উদ্দীন আদর্শ বালিকা বিদ্যালয় থেকে ৮ম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। এছাড়াও একই বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসিতে জিপিএ ফাইভ ও কনকাপৈত আলহাজ্ব নূর মিয়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে একমাত্র গোল্ডেন জিপিএ ফাইভ পেয়ে কৃতিত্বের অনন্য স্বাক্ষর রাখতে সক্ষম হয়। তার এমন গৌরবোজ্জ্বল ফলাফলে পরিবার সহ এলাকাবাসী গর্বিত।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

কনকাপৈত ইউনিয়নবাসীর পক্ষ থেকে বিরোধীদলীয় উপনেতাকে ফুলেল শুভেচ্ছা

চবি থেকে স্নাতকে (সম্মান) সুমাইয়া বিনতে নূরের কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন

আপডেট সময় ০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫