ঢাকা , শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কনকাপৈত ইউনিয়নবাসীর পক্ষ থেকে বিরোধীদলীয় উপনেতাকে ফুলেল শুভেচ্ছা Logo স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তকরণে বিলম্বের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন Logo দেশের গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় শীতার্তদের পাশে ছাত্রদল Logo সহকারী অধ্যাপক ডা:ফয়সল আমিন আহমেদ: আধুনিক অর্থোপেডিক ও স্পাইন চিকিৎসায় এক উজ্জ্বল নাম Logo কুমিল্লা চৌদ্দগ্রাম কনকাপৈত ইউনিয়ন সাজানপুরে ডাবল এলইডি টিভি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন Logo চৌদ্দগ্রামে “ভার্ড কামাল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠা হলে দূর হবে বেকারত্ব Logo চৌদ্দগ্রামে বিজিবি’র অভিযানে গাঁজা সহ চিহিৃত মাদক কারবারি আটক Logo চৌদ্দগ্রামে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে জনমত সৃষ্টিতে জামায়াতের যুব ম্যারাথন Logo ঢাকায় তোপখানা রোডে হক সার্জিক্যালের ২য় শোরুমের জাঁকজমকপূর্ণ উদ্বোধন Logo চৌদ্দগ্রাম বাজারে মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদে প্রশাসনের অভিযান

চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে ২ মাটি বিক্রেতাকে ৩ লাখ টাকা জরিমানা

কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে কৃষি ও আবাদি জমির টপসয়েল কাটার দায়ে দুই মাটি বিক্রেতাকে যথাক্রমে ২ লাখ টাকা ও ১ লাখ টাকা সহ সর্বমোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় এক মাটি ব্যবসায়ীকে আটক এবং মাটি কাটার কাজে ব্যবহৃত একটি স্কেভেটর (ভেকু) জব্দ করা হয়েছে। জরিমানা আদায়ের পর আটককৃত মাটি বিক্রেতাকে মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। শনিবার বিকালে এবং রবিবার দুপুরে পৃথক এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাফকাত আলী। এ সময় থানা পুলিশের পৃথক টিম ভ্রাম্যমান আদালত পরিচালনার কাজে সার্বিক সহযোগিতা করেন। রবিবার (২১ ডিসেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাফকাত আলী।

তিনি জানান, রবিবার দুপুর অনুমান দুই ঘটিকায় সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে উপজেলার কনকাপৈত ইউনিয়নের পন্নারা, বানুশ্বর ও কনকাপৈত নামক স্থানে উপজেলার প্রশাসনের উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাফকাত আলীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কৃষি জমির টপসয়েল কেটে অন্যত্র বিক্রির দায়ে “বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০” এর ১৫ ধারা অনুযায়ী এক মাটি ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ও তাৎক্ষণিক দন্ডিত অর্থ আদায় করা হয়েছে। এছাড়াও গত শনিবার বিকাল চার ঘটিকা থেকে রাত অনুমান সাড়ে আট ঘটিকা পর্যন্ত উপজেলার চিওড়া ইউনিয়নের তেলিগ্রাম, চিওড়া নামক স্থানে পৃথক অভিযানের মাধ্যমে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে জমির মালিক ও এক মাটি বিক্রেতাকে “বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০” এর ১৫ ধারায় মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অভিযুক্ত মাটি ব্যবসায়ীকে আটক করে তাৎক্ষণিক জরিমানার অর্থ আদায় করা হয়। এছাড়াও মাটি কাটার কাজে ব্যবহৃত একটি স্কেভেটর (ভেকু) জব্দ করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা প্রতিরোধে, কৃষি জমি ও পরিবেশ রক্ষার্থে এবং জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাফকাত আলী। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাটি খেকোদের জরিমানা ও অর্থ আদায়ের ঘটনায় জনমনে কিছুটা স্বস্থি ফিরে এসেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

কনকাপৈত ইউনিয়নবাসীর পক্ষ থেকে বিরোধীদলীয় উপনেতাকে ফুলেল শুভেচ্ছা

চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে ২ মাটি বিক্রেতাকে ৩ লাখ টাকা জরিমানা

আপডেট সময় ১২:০৮ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫